বিলম্বে আসবে আইফোন ১২

১০ মার্চ, ২০২০ ১৭:০৫  
করোনা ইস্যুতে এশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অ্যাপলের আঞ্চলিক প্রকৌশলীদের। সঙ্গত কারণেই পরবর্তী সিরিজ আইফোন বাজারে ছাড়তে বিলম্ব হতে পারে। সময়টা এক মাসের মতো পিছিয়ে যাবে। সূত্রমতে, নতুন আইফোন বাজারে আসার বিষয়টি নির্ভর করছে এপ্রিল ও মে মাসের দিকে পণ্য তৈরির বিষয়টির ওপরে। ধারণা করা হচ্ছে, মার্চের শেষ দিক থেকে চীনা কারখানাগুলোয় আবার স্বাভাবিক উৎপাদন শুরু হবে। গত মাস থেকে করোনার কারণে চীনা কারখানাগুলোয় উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। ঝেংঝু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, জানুয়ারির শেষে দিকে বসন্ত উৎসব চলাকালীন সময়ে পর্যন্ত এখানে কর্মচারী  ছিলো এক হাজার ৮০০ জন।  বর্তমানে এই সংখ্যা প্রায় ৮০ হাজারে উন্নীত হয়েছে। তারপরও ফাইভজি সমর্থিত নতুন আইফোনের জন্য কয়েক মাস পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে অ্যাপলভক্তদের।